সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো ‘কসাই’

অনেকদিন ধরেই সামাজিক মাধ্যমে আলোচনায় রয়েছে ‘কসাই’ ছবি। এবার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি। ‘হিংস্রতাই নেশা’ স্লোগানে সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন।

‘কসাই’ ছবিতে মুখ্য চরিত্রেও অভিনয় করছেন রাশেদ মামুন অপু। এ ছবিতে আরো অভিনয় করেছেন নিরব, এলিনা শাম্মী, কাজী নওশাবা আহমেদ, তাসনুভা শিশির, প্রিয়মনি শাহীন মৃধা, রিও প্রমুখ।

ছবিটি সেন্সর পাওয়ার পর অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যেমে লিখেছেন, ‘আমি সত্যি আপনার সাহসের প্রশংসা করি অনন্য মামুন। আমি এবং তাসনুভা আনান আপনার কাছ থেকে আলো পেলাম। আমার আশীর্বাদ সর্বদা আপনার এবং আপনার দলের পথে থাকবে। সহযোগিতা করার জন্য বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ভয়ঙ্কর রাশেদ মামুনুর রহমানকে! আমাদের সিনেমা, ‘কসাই’ সেন্সরে ছাড়পত্র পেয়েছে! শিগগিরই দেখা হবে হলে! ইনশাআল্লাহ !’

 

I truly appreciate your guts... Anonno Mamun !! Me and Tashnuva Anan got the light from you!! When everything seems...

Posted by Q Nawshaba Ahmed on Tuesday, March 16, 2021

রাশেদ মামুন অপু সামাজিক যোগাযোগ মাধ্যেমে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। সেন্সর ছাড়পত্র পেলো ‘কসাই’ সিনেমা।”

অনন্য মামুনের সর্বশেষ নির্মাণ করা ছবি ‘নবাব এলএলবি’। এছাড়া ‘মোস্ট ওয়েলকাম’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘ব্ল্যাকমেল’ ও ‘ভালোবাসার গল্প’ এর মতো ছবি নির্মাণ করেছেন এই পরিচালক।

ইত্তেফাক/বিএএফ