মুহম্মদ আনিসুল হক
১৮ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ৪ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ৩ শাবান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৭ ও ৯। শুভ বার: সোম ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অকারণ ব্যয় পরিহার করুন। দূরে কোথাও যাত্রা হতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। আর্থিক দিক ভালো যাবে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বাড়বে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় থাকতে পারে। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। রিপুকে সংযত রাখুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। যানবাহনে ওঠানামায় সতর্ক থাকুন। উত্তেজনা পরিহার করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রয়োজনে ছোট ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন।