বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আতশবাজির ঝলকানি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে রাজধানী সেজেছে বর্ণিল সাজে। আলোর ঝলকানিতে রাজধানীর পুরো আকাশ হয়ে উঠে যেনো ঐশ্বর্য্যময়। রাজধানীর আকাশে যেদিকে চোখ যায় সেদিকেই আতশবাজির ফুলকি।

রংয়ের ঝলকানিতে রাজধানীর সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেজেছে নতুন আঙিকে। এমনকি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কেও জন্মবার্ষিকীর ব্যানার-পোস্টার চোখে পড়ে। 

পাশাপাশি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লেজার প্রদর্শনীর আয়োজনও চোখে পড়ে। বাহারি রঙের আলোর এই উৎসব উপভোগ করতে উৎসুক জনতার ভিড়ও লক্ষ্য করা গেছে।


 

ইত্তেফাক/এসজেড