ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির এজিএম অনুষ্ঠিত

গত মঙ্গলবার মতিঝিলে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুুখী সমবায় সমিতি লি.-এর প্রধান কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা ২০১৯-২০২০ইং অনুষ্ঠিত হয়। সমিতির গত ৪০ বছরের ইতিহাসে এই প্রথম প্রায় পাঁচ শতাধিক শেয়ার হোল্ডারের উপস্থিতিতে সমিতির বর্তমান সহসভাপতির প্রস্তাবনায় সভায় সভাপতিত্ব করেন সমিতির প্রবীণ সদস্য, সাবেক পরিচালক ও বর্তমান উপদেষ্টা মো. জয়নাল আবেদীন। সভায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান তার বক্তব্যে বিগত বছরের যাবতীয় উন্নয়ন ও ২০২০-২০২১ সালের বাজেট উপস্থাপন করেন এবং উপস্থিত সব সদস্য উক্ত বাজেট সমর্থন দেন। সভায় সমিতির সহসভাপতি মো. নূর নবী খান সাধারণ সম্পাদকের বক্তব্যে ঐকমত্য পোষণ করেন। সমিতির উপদেষ্টা এ বি এম বেলাল হোসেন খান সমিতির প্রয়াত সদস্যদের জন্য শোক প্রস্তাব উপস্থাপন করেন। বিভিন্ন স্থান থেকে আগত সব সদস্যকে যথাসময়ে উপস্থিত হয়ে সভা সফল করায় সভার সভাপতি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। —প্রেস বিজ্ঞপ্তি