স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্ব শেষ হয়ে এখন বিরতি চলছে। ফিরতি লিগের জন্য নতুন খেলোয়াড় দেওয়া-নেওয়ার প্রক্রিয়া চলছে। বসুন্ধরা কিংস নাইজেরিয়ান এলিটা কিংসলেকে দলে নিচ্ছে। কয়েক দিন আগে এই এলিটা কিংস বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন। ঢাকার মাঠে এখন আর বিদেশি কোটায় খেলবেন না। এখন বাংলাদেশি খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন। বসুন্ধরা এলিটাকে অনুশীলনে ডেকেছেন। ২০ মার্চ অনুশীলন শুরু হবে। আলোচনা চূড়ান্ত হয়ে গেছে। এলিটা এর আগেও বসুন্ধরার জার্সি গায়ে খেলেছেন চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবলে। স্ট্রাইকার পজিশনের এই ফুটবলার গত বছর পরিত্যক্ত হওয়া লিগে আরামবাগে নাম লিখিয়ে ৫ ম্যাচে ৫ গোল করেছেন। কিন্তু এ বছরের লিগে কোনো ক্লাবে খেলেননি তিনি। ২০১২ সালে বাংলাদেশের কন্যা লিজাকে বিয়ে করেন এলিটা। ২০১৫ সালে নাগরিকত্বের জন্য আবেদন করেন। শর্ত পুরণ করে বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে দারুণ খুশি এলিটা কিংস দুই সন্তান নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করছেন।