সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
সাটুরিয়া উপজেলার গোপালপুর বাজারে ধুলট একতা যুব সংঘ ও গোপালপুর বাজার বণিক সমিতির উদ্যোগে ও ১ নম্বর বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. আল মামুন আজাদের সহযোগিতায় গতকাল বুধবার বৃক্ষ বিতরণ কর্মসূচি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়। ধুলট একতা যুব সংঘ ও গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. আল মামুন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন উর রশিদ, দৈনিক ইত্তেফাকের সাটুরিয়া সংবাদদাতা এম নজরুল ইসলাম, বরাইদ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আলম হোসেন প্রমুখ।