অবশ্যই Seen Passage টি ভালোভাবে পড়তে হবে

  ইংরেজি প্রথমপত্র

সুমন লেনার্ড রোজারিও

সিনিয়র শিক্ষক, ইংরেজি

সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ , ঢাকা

 

 

সুপ্রিয় SSC শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আশা করি ইতিমধ্যে তোমরা ২০১৯ সালের SSC পরীক্ষার ইংরেজী বিষয়ের উপর যথেষ্ট প্রস্তুতি নিয়েছ। তথাপি ইংরেজি ১ম পত্রের ১০০ নম্বরের পরীক্ষায় কিভাবে আরও ভালো করা যায় সে সম্পর্কে আজ আমরা আলোকপাত করবো।  Question No:1 অর্থাত্ Multiple Choice এর ক্ষেত্রে ভালো করতে হলে তোমাকে অবশ্যই Seen Passage টি ভালোভাবে পড়তে হবে। প্রশ্নপত্রে দেওয়া চারটি অপশন থেকে সঠিক অপশনটি বেঁছে নিয়ে তা উত্তরপত্রে লিখতে হবে। মনোযোগ সহকারে একাগ্র চিত্তে প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে মূলভাব অনুধাবন করতে পারলে এ অংশে ভালো করা যায়। সে সাথে নিজের শব্দের ভাণ্ডারকেও যথেষ্ট সমৃদ্ধ করতে হয়। Question No:2 অর্থাত্ Answering Question এর ক্ষেত্রে open ended এবং close ended দুই ধরনের প্রশ্ন থাকে। Open ended question গুলো সাধারণত উচ্চতর দক্ষতামূলক হয়। প্রতিটি প্রশ্নের জন্য ২ নম্বর করে মোট ১০ নম্বর থাকবে। প্রাসঙ্গিক ও সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। প্রদত্ত অনুচ্ছেদ থেকে হুবুহু কোন লাইন নেওয়া যাবে না। 

Question No:3 অর্থ্যাত্ Gap filling without clue অংশে একটি Seen Passage দেওয়া থাকবে এবং প্রদত্ত Seen Passage এর মূলভাবটি একটি Context আকরে দেওয়া থাকবে যেখানে ৫টি gap থাকবে। Seen Passage এর তথ্যের আলোকে gap গুলো পূরণ করতে হবে এবং ৫টি gap এর প্রতিটির জন্য ১করে মোট ৫ নম্বর থাকবে।

Question No:4 & 5 থাকবে Unseen Passage এর উপর ভিত্তি করে। Question No:4-এ থাকবে Information Transfer. প্রশ্নপত্রে প্রদত্ত Unseen Passage -এর তথ্যসমূহকে একটি টেবিল আকারে দেওয়া থাকবে যেখানে ৫টি শূণ্যস্থান থাকবে। Passage থেকে উপযুক্ত তথ্য নিয়ে তা পূরণ করতে হবে। এক্ষেত্রে সম্পূর্ণ টেবিলটি তোলার প্রয়োজন নেই। নম্বরসহ উত্তরটি লেখলেই চলবে। ৫টি শূণ্যস্থানের জন্য থাকবে ৫ নম্বর। Question No:5 -এ থাকবে Summary writing. প্রশ্নে প্রদত্ত Unseen Passage-এর উপর ভিত্তি করে Summary লিখতে হবে। প্রদত্ত অনুচ্ছেদটি বারবার পড়ে এর মূল বিষয়টিকে বুঝতে হবে। Summary হবে Passage-টির এক তৃতীয়াংশ অর্থাত্ তিন ভাগের এক ভাগ। মোটামোটি ভাবে ৯০-১০০ শব্দের মধ্যে Summary লিখতে পারলে ভালো নম্বর পাওয়া যায়। এই অংশের জন্য রয়েছে ১০ নম্বর।  Question No:6 -এ থাকবে A, B, এবং C তিন Column বিশিষ্ট matching. মূলত কোন একটি Text বা বিষয়কে কেন্দ্র করে এ অংশের প্রশ্নটি করা হয়ে থাকে যা তোমাকে বুঝতে হবে। অতপর Table এর বিভিন্ন Column থেকে একে একে সুনিশ্চিত বাক্যগুলো প্রথমে সাজালে নির্ভূলভাবে বাকীগুলো সাজানো সম্ভব হয় এবং তা উত্তরপত্রে লিখতে হয়।  Question No:7-এ একটি পূর্ণাঙ্গ Story বা Autobiography ৮টি ভাগ করে এলোমেলো আকারে দেওয়া থাকবে। অর্থ ও গল্পের ধারাবাহিকতা অনুসারে এলোমেলো খণ্ড বাক্য গুলোকে সাজাতে হবে। এক্ষেত্রে উত্তরের জন্য সম্পূর্ণ বাক্য গুলো তুলতে হবে না। শুধুমাত্র বক্স বানিয়ে ক্রমিক নং সমূহ লিখলেই হবে। মোট নম্বর হবে ৮।  Question No:8-এ রয়েছে Paragraph Writing. এই অংশে প্রশ্নপত্রে কোন একটি বিষয়ের উপর কতগুলো প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্নগুলোর উত্তর প্রদানের মাধ্যমে সাধারণত ২৫০ শব্দের মধ্যে একটি Paragraph লিখতে হবে। Paragraph-টি এমনভাবে লিখতে হবে যেন সবগুলো প্রশ্নের উত্তর ঐ Paragraph -এ পাওয়া যায়। মনে রাখতে হবে উত্তরপত্রে Paragraph-টির নাম লিখে তা underline করে সম্পূর্ণ Paragraph-টি একটি প্যারায় লিখতে হবে। কোনোভাবেই একাধিক Para করা যাবে না। এই অংশের জন্য মোট নম্বর ১০।  Question No:9-এ রয়েছে Completing Story. এই অংশে প্রশ্নপত্রে কোন একটি গল্পের শুরুটা দেওয়া থাকবে। সে অনুসারে পুরো গল্প বা ঘটনাটি লিখতে হবে। যদিও প্রশ্নপত্রে উল্লেখ থাকে ১০টি নতুন বাক্য যোগ করে গল্পটি সম্পূর্ণ করার, তথাপি ভালো মার্কস পাওয়ার জন্য গল্পটির development এবং finishing অবশ্যই standard হতে হবে। সে ক্ষেত্রে বাক্য ১০টির বেশী হলেও তাতে কোন অসুবিধা নেই। Question No:10-এ রয়েছে Describing Graphs/Charts. এই অংশে প্রশ্নপত্রে একটি Graphs/Charts এর মাধ্যমে কতগুলো তুলনামূলক তথ্য উপস্থাপন করা হবে। তথ্যগুলোর আলোকে বর্ণনা Graph/Chart টি করতে হবে। এই অংশের জন্য মোট নম্বর ১০। Question No:11-এ রয়েছে Writing Informal Letter. এই অংশে প্রশ্নপত্রে একটি পরিস্থিতি দেওয়া থাকবে। এক্ষেত্রে সাধারণত প্রেরক-প্রাপকের নাম, ঠিকানা, লেখার উদ্দেশ্য এবং আরও কিছু সূত্র দেওয়া থাকে। এর উপর ভিত্তি করে পত্রটি লিখতে হবে। পত্র লিখনের সুনির্দিষ্ট নিয়মগুলো অবশ্যই এখানে অনুসরণ করতে হবে। Informal Letter এর বিকল্প হিসেবে Email লিখতে বলা হতে পারে। Email অনেকটা Formal অথবা Informal Letter-এর মত। তবে এর গঠন কিছুটা ভিন্ন। এই অংশের জন্য মোট নম্বর ১০। Question No:12-এ রয়েছে Writing Dialogue. বিভিন্ন ঘটনা, পরিস্থিতি বা অনুভূতির ওপর দুইজনের কথোপকথনই হলো Dialogue. Dialogue Writing এর সময় বিভিন্ন Key words যেমন :anyway, by the by, in fact, exactly ইত্যাদি ব্যবহার করে Dialogue -কে ফুটিয়ে তুলতে হবে। তোমরা প্রতিদিন ইংরেজিতে বিভিন্ন বিষয়ের ওপর কথোপকথন করার অভ্যাস গঠনের মাধ্যমে Dialogue Writing-এ নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পার। Part B: Writing Test (50 Marks) অংশে অর্থাত্ Question no 8, 9, 10, 11 ও 12 এই অংশে ভালো নম্বর পেতে হলে তোমাকে প্রথম থেকেই Free Hand Writing Skill এর উপর জোর দিতে হবে। প্রতিদিন দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো নিয়ে ইংরেজীতে কিছু কিছু লেখার অভ্যাস গঠন করতে হবে।