উখিয়ায় বালুবোঝাই গাড়ি জব্দ

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

উখিয়া রেঞ্জের পালংখালী ইউনিয়নের থাইংখালী বিটের পালংখালী মৌজার রিজার্ভ ফরেস্ট এলাকা থেকে একটি অবৈধ বালুবোঝাই গাড়ি জব্দ করেছে বন বিভাগ। মঙ্গলবার গভীর রাতে এটি জব্দ করা হয়। উখিয়া বনরেঞ্জ কর্মকর্তা গাজী মো. শফিউল আলম জানান, পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বিচারে পাহাড় কাটা ও বালু লুটপাটের বাণিজ্য চলে আসছিল দীর্ঘদিন যাবত্। মঙ্গলবার রাত ১টার দিকে পালংখালী মৌজার রিজার্ভ ফরেস্ট থেকে বালু ভর্তি করে আসার পথে ঐ গাড়িটি জব্দ করা হয়। তবে চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।