রৌমারীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

রৌমারীতে বুধবার দুপুরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম হূদয় হোসেন (১০)। সে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের জিন্নাত আলীর ছেলে ও কাউয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আরিফ হোসেন বলেন, শিশুটিকে বিষধর সাপে কেটেছিল এবং হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।