আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের আশোয়াট গ্রামে মিনহাজ নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ব্যবসায়ী মিনহাজ জানান, রাত দুইটার দিকে মুখোশ পরিহিত ডাকাত দল তার দালানের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ১৫ হাজার টাকা ও আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। এই সময় বাধা দিলে গৃহকর্তা মিনহাজের হাতে ছোরা দিয়ে আঘাত করে। এতে ছুরির আঘাতে আঙুল কেটে যায়। পরে ডাকাত দল পার্শ্ববর্তী সাতগ্রাম গ্রামে ছমির উদ্দিনের বাড়িতে হানা দিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।