মধ্যবিত্তের জানালা

 

চেনা নদীটিও যখন অচেনা হয়ে যায়

তখন জলের বিবরে পুড়ে খাক হয়ে

যায় অন্তর। মধ্যবিত্তের জানালা বেয়ে

কেবল ব্যর্থতা বরফকুচির মতো ঝরতে

থাকে। এমন দুঃসহ দিনে বেঁকে চুরে বসে

রাতের নির্জনতা। সব চিত্রশিল্পীর বিনম্র

আকাঙ্ক্ষা থাকে না। কেউ কেউ উদ্ভট

নিয়মকানুন কানুনে রূপান্তরিত করতে

চায়। এত ধূসরতা এত অনিয়ম ভালো

নয় জেনো। মাঝরাতে জোনাকির আলো

রহস্যময় করে তোলে চারপাশ। অস্পষ্ট

স্বপ্নের উঠোনে কার প্রতিবিম্ব দুলে ওঠে?