মানুষ

বিশাল বিশ্বের সকল সৃষ্টির মূল—প্রেম

স্নেহ-প্রেম-ভালোবাসা কখনো হয় না অস্পৃশ্য

মানবিক মূল্যবোধ না থাকলে বলা যায় না মানুষ,

গায়ে তার লেপটে থাকে ‘অমানুষ’ অভিজ্ঞান।

 

সবার রক্তের রঙ লাল

মরণেও যেতে হয় এক মাটিতেই

একটা মানবিক পৃথিবীর আকাঙ্ক্ষায় ভেতরে বাহিরে
গড়ে তুলি জীবনের পরমার্থ আরাধ্য বাগান।