বলিউডের পর এখন হলিউড মাতাচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের সব বিখ্যাত পুরস্কার আয়োজনে দেখা গেছে তাকে। সম্প্রতি অস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাস। অস্কারের মনোনয়ন তালিকা প্রকাশের পর সমালোচনা মুখে পড়েন প্রিয়াঙ্কা।
অস্কারের এবারের আসরে শ্রেষ্ঠ চিত্রনাট্যের বিভাগে মনোনয়ন পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার ‘দ্য হোয়াইট টাইগার’। ছবিটি প্রযোজনার পাশাপাশি অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। এতে তার বিপরীতে ছিলেন রাজকুমার রাও। এই সিনেমার পর বলিউডে ব্যাপক আলোচনা তৈরি হয় তাকে ঘিরে।
অন্যদিকে অস্কারের মনোনয়ন তালিকা প্রকাশের পর অস্ট্রেলিয়ার এক সাংবাদিকের সমালোচনা মুখে পড়েন প্রিয়াঙ্কা। সেই সাংবাদিক সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘কাউকে ছোট করতে চাই না। কিন্তু প্রিয়ঙ্কা-নিকের এমন কী যোগ্যতা রয়েছে যে অস্কার মনোনীতের তালিকা প্রকাশ করেছেন?
সমালোচনা শুনে চুপ থাকার মানুষ নন প্রিয়াঙ্কা। দারুণ উপায়ে নিজের অপমানের যোগ্য জবাব দিলেন তিনি।
Would love your thoughts on what qualifies someone. Here are my 60+ film credentials for your adept consideration @mrpford https://t.co/8TY2sw1dKb pic.twitter.com/T8DnQbtXZG
— PRIYANKA (@priyankachopra) March 16, 2021
সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিও দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা অভিনীত ৬০টি সিনেমার তালিকা বানানো। ক্যাপশনে লিখেছেন, ‘কার যোগ্যতা কীভাবে বিচার করা যায়, সে বিষয়ে আপনার চিন্তাভাবনা দেখে ভালো লাগলো। এই রইল আমার ৬০-এরও বেশি সিনেমার তালিকা’।
ইত্তেফাক/বিএএফ