নাফ নদীতে মাদকসহ নৌকা জব্দ, আটক ৩

টেকনাফে কোস্ট গার্ড নাফ নদীতে অভিযান চালিয়ে ২৫২ বোতল হুইস্কি ও ইঞ্জিনচালিত নৌকাসহ তিন জন মিয়ানমার নাগরিককে আটক করেছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক জানান, বুধবার রাত ২টায় মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ বিসিজি স্টেশন এবং শাহপরীরদ্বীপ আউটপোস্টের যৌথ টহলদল অভিযানে যায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও ইঞ্জিন নৌকাটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।