শায়েস্তাগঞ্জে র্যাবের নতুন ইউনিটের উদ্বোধন

ক্রাইম প্রিভেনশন কোম্পানি র্যাব-৯-এর হবিগঞ্জের সিপিসি-১-এর নতুন ইউনিটের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিপিসি-১-এর নতুন ইউনিটের অস্থায়ী ক্যাম্পের ভবনটি উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন র্যাব-৯-এর মিডিয়া উইং ওবাইনের সঞ্চালনায় সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার (অতি: পুলিশ সুপার) কামরুজ্জামান। এ সময় র্যাব পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।