মহেশপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পাঁচটি টিনের চিমনির ইটভাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা খাতুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। উচ্ছেদ করা ইটভাটাগুলো হলো—মহেশপুর পৌর এলাকায় র্যাডো ব্রিকস, মনি ব্রিকস, গুড়দাহ বাজারে জেবিএম ব্রিকস, শ্যামকুড়ে সীমান্ত ব্রিকস ও পদ্মপুকুরে রাফিজ ব্রিকস। ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া এসব অবৈধ ইটভাটায় তৈরি কাঁচা ইট রোলার মেশিনের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয়।