এসিআইর উন্নত জাতের উচ্চ ফলনশীল গমের বীজ উদ্ভাবন

উন্নত জাতের উচ্চ ফলনশীল গমের বীজ উদ্ভাবন করেছে দেশীয় বীজ উত্পাদনকারী প্রতিষ্ঠান এসিআই কোম্পানি লিমিটেড। গতকাল বৃহস্পতিবার দুপরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নতুন বন্দর এলাকায় এসিআই গম-১ এবং এসিআই গম-২ বীজ রোপণ করে স্থানীয় গমচাষিদের উত্পাদিত গমের মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মাঠ প্রদর্শনীতে পরীক্ষামূলক গমখেত পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক সুদেন্দ্র নাথ রায়। এ সময় কোম্পানির ব্যবসা পরিচালক সুধীর চন্দ্র নাথ, উপজেলা প্রজনন বীজ উত্পাদন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহিউদ্দিনসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং এসিআই কোম্পানি লিমিটেডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় এসিআই উদ্ভাবিত গমের বীজে দেবীগঞ্জ উপজেলাসহ আরো চার জেলায় পরীক্ষামূলক গম চাষ করে কৃষক পর্যায়ে মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং এসিআইর উত্পাদিত বীজ রোপণ করে জমিতে গমের দ্বিগুণ ফলন হয়েছে বলে এসিআই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।