যশোর জেলার সদর উপজেলার রামনগর ইউনিয়নের কুয়াদা বাজার থেকে সাড়াপোলের রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার বিহীন অবস্থায় রয়েছে। এই রাস্তায় গাড়ি চলাচলের সময় ধুলো-বালির ঝড় ওঠে, আর বৃষ্টির দিনে কর্দমাক্ত হয়ে যায়। আট-দশ গ্রামের জনগণের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। রাস্তা এতটাই দুর্দশাগ্রস্ত যে, সুস্থ মানুষও যানবাহনের ঝাঁকুনিতে অসুস্থ হয়ে যায়। রাস্তার ধুলাবালির কারণে চলাচলকারীদের অনেকে এলার্জি, শ্বাসকষ্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এ অবস্থায়, উল্লিখিত রাস্তাটি সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রাজু আহমেদ
কুয়াদা বাজার, যশোর