বর্তমানে গ্রাম ও শহরে ব্যাপকভাবে অটোরিকশা বৃদ্ধি পেয়েছে। সামান্য ড্রাইভিং অভিজ্ঞতা নিয়ে ব্যস্ত শহরে গাড়ি চালাতে দ্বিধা করছে না কেউই। চালানোর কলাকৌশল সম্পর্কে সম্যক ধারণা না থাকায় মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে অনেকেই। এতে সাধারণ যাত্রীদের জীবন অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। তাই সরকারের কাছে বিনীত আবেদন জানাই, অভিজ্ঞ সরকারি ড্রাইভারদের দিয়ে অটোরিকশা চালকদের বিভিন্ন কলাকৌশল শেখানোর জন্য সারা দেশে কর্মশালার আয়োজন করুন। চালকদের পরীক্ষা নিয়ে লাইসেন্স দিন।
শাহ মুহাম্মদ আবদুল্লাহ
রাজারহাট, কুড়িগ্রাম