আসুন অপচয় বন্ধ করি

নগর জীবনে উপযোগের ব্যবহার ও অপচয় বাড়ছে। অনেক সময় দেখা যায় বাসা-বাড়িতে কাপড় শুকানোর জন্য গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা হয়। একটি ম্যাচের কাঠি বাঁচাতে চুলা জ্বালিয়ে রাখি। বিনা প্রয়োজনে ঘরের বাতি, ফ্যান, এসি ইত্যাদি চালাই। পানি ব্যবহারের পরেও আমরা ঠিকমতো কল বন্ধ করি না। এতে করে আমাদের রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছে এবং সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে। মাঝে মাঝে বিনা প্রয়োজনে ইঞ্জিন চালু রাখা হয়, ফলে জ্বালানি তেল বা প্রাকৃতিক গ্যাসের অপচয় হয়। এতে করে শহরে মানুষের দৈনন্দিক ব্যয় এবং সরকারের বার্ষিক ২৩০০০ কোটি টাকা আর্থিক ক্ষতি হচ্ছে। সম্পদের যথাযথ এবং সর্বোত্তম ব্যবহার ছাড়া উন্নত জাতি গঠন অসম্ভব। এই দেশ আমাদের সবার—তাই দেশের উন্নয়নে আমাদের সবাইকে সচেতন হতে হবে। রান্নাবান্নার কাজ শেষ হলে গ্যাসের চুলা বন্ধ করতে হবে, ব্যবহারের পরে পানির কল বন্ধ রাখতে হবে। বাসা থেকে বের হওয়ার আগে বাতি, ফ্যান, এসি বন্ধ করা।

শিমুল রায়হান

শিক্ষার্থী, জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ,

দাউদকান্দি, কুমিল্লা