প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গত বুধবার সংগঠনের কেরানীগঞ্জ অঞ্চলের বুড়িগঙ্গা উন্নয়ন এলাকা কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রশিকার উপ-পরিচালক মো. সালাহউদ্দিন মিলন। প্রধান অতিথি ছিলেন সংস্থার সিনিয়র পরিচালক আ. হাকিম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিকার সিনিয়র পরিচালক কামরুল হাসান কামাল, কেন্দ্রীয় ব্যবস্থাপক আ. রহিম প্রমুখ। সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনকর্ম ও স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা হয়। —সংবাদ বিজ্ঞপ্তি