ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের মৃত্যুবার্ষিকী

৫২’র সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজীর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে গৌরনদীর লাখেরাজ কসবা গ্রামে মরহুমের পারিবারিক গোরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, লাখেরাজ কসবা এতিমখানায় মধ্যাহ্নভোজ, আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও ঢাকার ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে মরহুমের জীবনী নিয়ে ধানমন্ডি ভাষা আন্দোলন জাদুঘর ও গবেষণা কেন্দ্রে আলোচনাসভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।