করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। বুধবার করোনা টেস্ট করলে পজিটিভ রিপোর্ট আসে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও তার ব্যক্তিগত চিকিত্সক ডা. রফিকুল ইসলাম জানান, তার জ্বর আছে তবে অন্য কোন উপসর্গ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিত্সার সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। তিনি রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর দোয়া চেয়েছেন। রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম এবং তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার হাসপাতালে সার্বক্ষণিক তার পাশে রয়েছেন।