বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কলাবাগান থানা আওয়ামী লীগ, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও কাঁঠালবাগান দক্ষিণ ইউনিটের উদ্যোগে কেককাটা ও আলোচনা সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিটের মা-মনি হ্যাভেন অ্যাপার্টমেন্টে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অতিথি ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের যুগ্ম সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল।
১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলাবাগান থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী সাত্তার খন্দকার, শামিম হাসান, সাংগাঠনিক সম্পাদক হাজী মো: আমিন, ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন পলাশ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর নার্গিস মাহতাব, কাঁঠালবাগান দক্ষিণ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রফিকুল ইসলাম বাবু, ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিমুদ্দিন বাবু, কলাবাগান থানা যুবলীগের সাবেক আহবায়ক কামরুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ভুইয়া প্রধান, কলাবাগান থানা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সুফিয়া পারভীন মিলন ও শাহিদা আক্তার সাইদা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে কেক কেটে এই আলোচনা সভা শুরু হয়।
ইত্তেফাক/এমএএম