২০২০ সালের প্রথম চার মাসের তুলনায় এ বছর সৌদি আরবের অর্থনীতি ৩ দশমিক ৯ শতাংশ সংকোচন হয়েছে। তেল খাতের মন্দা কারণেই এ সংকোচন হচ্ছে। তবে গত বছরের শেষভাগের তুলনায় এবারের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। কোভিড-১৯ মহামারির প্রভাবে সে সময় সংকোচনের হার ছিল ৪ দশমিক ৬ শতাংশ। করোনা ভাইরাসের সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আগের মতো ব্যবসায় ফিরতে শুরু করেছে দেশটি।