বিনোদন রিপোর্ট
ভারতের পুনেস্থ নাট্যসংগঠন ‘অগ্নিমিত্র’ আয়োজিত নিয়মিত আন্তর্জাতিক আসর ‘শ্রুতির সেতুবন্ধন’-এর ২৪তম পর্বে শ্রুতিনাট্যরূপে উপস্থাপনের জন্য আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশ প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অগ্নিমিত্রর ফেসবুক পেজ থেকে লাইভ অভিনীত হবে কিছুটা সংক্ষেপিত হেলেন কেলার। বিশ্বের বিস্ময় মহিয়সী নারী হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক হেলেন কেলার রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন এবং অভিনয় করছেন জুয়েনা শবনম। শ্রুতির সেতুবন্ধনে অভিনয়ের পাশাপাশি আলাপচারিতায় অংশগ্রহণ করবেন হেলেন কেলার প্রযোজনার নির্দেশক ও অভিনেত্রী। সংগঠনটির রীতি অনুযায়ী প্রতি পর্বে দুটি দলের প্রযোজনা উপস্থাপনের ধারাবাহিকতায় এ দিন স্বপ্নদলের হেলেন কেলারের পাশাপাশি থাকবে ভারতের সেকেন্দারাবাদের সেকেন্দারাবাদ বঙ্গীয় অ্যাসোসিয়েশন প্রযোজিত ‘কর্ণকুন্তী সংবাদ’।