তা র কা ব চ ন

কাজের মানের দিকটা তো ঠিক করার দায়িত্ব আমার না। এটার দায়িত্ব হচ্ছে পরিচালকের। আর ছবি অ্যাপসে মুক্তি নিয়ে বলবো, আমরা সারাজীবন দেখে আসছি সিনেমা মানেই হলে গিয়ে দেখা। এটা আসলে অ্যাপসের সঙ্গে তুলনা করলে সিনেমা হলকে ছোট করা হবে। মানুষ যখন ছবি তৈরি করেছে, তখন তার পেছনে তাদের ধ্যান-জ্ঞান, সাধনা অনেককিছু থাকে। একটা সিনেমা যখন তৈরি হয় একটা রিল থেকে ছবিটা প্রজেকশন করে একটা প্রজেক্টরের ছায়া ফেলে হলে মধ্যে একটা পরিবেশ তৈরি করে। যেখানে চারদিকে অন্ধকারে বাইরের শব্দ কোনো বিরক্ত তৈরি করে না। এটা মোবাইলে কখনোই সম্ভব না। কেউ মোবাইলে ছবি দেখলে কখনো টানা তার মনোযোগ রাখতে পারে না।

 

কাজের মান ও অ্যাপসে ছবি মুক্তি প্রসঙ্গে

চিত্রনায়ক নিরব