সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা
উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ভিটাপাড়া এবং গজারিয়া এলাকা থেকে অবাধে চলছে ফসলি জমির টপসোয়েল বিক্রি। এসব মাটি নেওয়া হচ্ছে স্থানীয় ইটভাটাগুলোতে। জমির মালিক মাহবুবুল আলম বলেন, আমার বেকার ছেলে মাছ চাষ করবে বলে ফসলি জমিতে পুকুর কাটা হচ্ছে। আমরা ১৫০ টাকায় প্রতি ট্রাক মাটি বিক্রি করছি। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, অবিলম্বে মাটি বিক্রি বন্ধ করা দরকার। এলজিইডির উপজেলা প্রকৌশলী লিয়াকত আলী বলেন, মাটি বোঝাই ভারী ট্রাক চলাচল করলে রাস্তা ক্ষতিগ্রস্ত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া বলেন, এ ব্যাপারে শিগিগরই ব্যবস্থা নিচ্ছি।