পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
পূর্বধলা বাজারে বৃহস্পতিবার বিকালে ছয় ব্যবসায়ী ও দুই ট্রাকচালককে ২৪ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভেজাল খাদ্য ও পণ্য বিক্রির দায়ে ও সড়ক পরিবহন আইনে ঐ জরিমানা করা হয়। পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ভেজাল খাদ্য ও পণ্য বিক্রির দায়ে বাজারের খাদ্যগুদাম রোডের বেকারি ব্যবসায়ী সাহাদুল্লাহকে ১০ হাজার টাকা, মুদি ব্যবসায়ী লিটন কুমার রায়কে ২ হাজার, পূর্বধলা মধ্য বাজারের মিষ্টি ব্যবসায়ী মিন্টু সরকারকে ৫ হাজার, মিষ্টি ব্যবসায়ী কাজল সরকারকে ৫ হাজার, পলিথিন রাখার দায়ে পূর্বধলা বাজারের ফল ব্যবসায়ী সাহাব উদ্দিনকে ৫০০ এবং সড়ক পরিবহন আইনে ট্রাকচালক আহাদুল ইসলাম আহাদকে ১ হাজার ও সাইফুল ইসলামকে ৮০০ টাকা জরিমানা করা হয়।