পাইকগাছায় ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছা উপজেলার শাহপাড়ার জিরো পয়েন্টে মাদকদ্রব্য বেচাকেনার সময় তিন ব্যক্তিকে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদ পেয়ে অভিযানে গাউস গাইন, শফিকুল ইসলাম ও নাসির উদ্দীনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  ওসি এজাজ শফী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।