বাগেরহাটে সংঘর্ষে গুলিবিদ্ধ ১৫

সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ৪

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বৃহস্পতিবার রাতে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অস্ত্র ও গুলিসহ পুলিশ সাবেক ইউপি চেয়ারম্যানসহ চার জনকে আটক করেছে। আটকরা হলেন—ডেমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল তরফদার, তার মেয়ে মাকসুদা তরফদার, পারভেজ তরফদার ও জসি মল্লিক। গুলিবিদ্ধদের বাগেরহাট ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাফিন মাহমুদ বলেন, দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে। খবর পেয়ে পুলিশ রাতভর অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানসহ চার জনকে আটক করেছে। সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।