এক ম্যাচ হাতে রেখেই সিরিজ আফগানদের

স্পোর্টস ডেস্ক

মোহাম্মাদ নবির অলরাউন্ড পারফরম্যান্স এবং করিম জানাতের ঝোড়ো অর্ধশতকে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সহজ জয় পেয়েছে আফগানিস্তান। গতকাল আবুধাবিতে ৪৫ রানের এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে গিয়েছেন আফগানরা।

টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার রহমতুল্লাহ গুরবাজ সাজঘরে ফিরে গেলেও উসমান ঘানি ও করিম জানাতের ঝোড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ১০২ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। এরপর পাঁচে নেমে দলের বর্ষীয়ান অলরাউন্ডার মোহাম্মাদ নবী ১৫ বলে ৪০ রানের মারকাটারি একটি ইনিংস খেললে ১৯৩ রানের পুঁজি পান আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ১৪৮ রানেই গুঁড়িয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।   

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ১৯৩/৫ (ঘানি ৪৯, জানাত ৫৩, নবি ৪০; মুজারাবানি ২-৪৪)

জিম্বাবুয়ে: ১৭.১ ওভারে ১৪৮ (বার্ল ৪০, তিরিপানো ২৪; রশিদ ৩-৩০, নবি ২-২০)

ফল: আফগানিস্তান ৪৫ রানে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে আফগানিস্তান।

ম্যাচসেরা: মোহাম্মদ নবি।