কুমিল্লা সেনানিবাসে শুরু মুজিববর্ষ গলফ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গলফ কোর্সে মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত প্রথম জ্যানিক গ্রুপ স্বাধীনতা দিবস কাপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। এতে শতাধিক গলফার অংশগ্রহণ করছেন। টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট ও কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন,  বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জ্যানিক গ্রুপের চেয়ারম্যান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।