গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে এক নারীসহ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো— গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিদেবপুর এলাকার মো. সিফাত, গাজীপুর সিটি করপোরেশনের রথখোলা এলাকার মো. নাহিদ, টাঙ্গাইলের সখিপুর থানার চাকদো এলাকার আশিকুর রহমান আকাশ এবং ময়মনসিংহ সদরের কালিবাড়ী এলাকার রওশানা আঁখি। আটককৃতদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি ফোল্ডিং চাকু ও তিনটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। র্যাব-১-এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল আল মামুন জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত্ চান্দনা চৌরাস্তাসহ আশপাশের এলাকায় ছিনতাই করে আসছিল।