ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর জুরাইন এলাকার আইরিশ পাব অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ ও ইলেকট্রনিকস সামগ্রী উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনাকালে রেস্টুরেন্টের বারে উপস্থিত ক্রেতারাও কোনো ধরনের পারমিট দেখাতে পারেননি। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে ৪৯ বোতল হুইস্কি, ১৬২ বোতল ভদকা, সাত বোতল ড্রাই জিন, ৩ হাজার ৭৬৮ ক্যান বিয়ারসহ মোট ৪ হাজার ৪৩৩ বোতল মদ উদ্ধার করা হয়। এ ছাড়া ৬৫টি ওয়াকিটকিসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিকস সামগ্রীও উদ্ধার করা হয়। এর পক্ষে কর্তৃপক্ষ কোনো নথিপত্র দেখাতে পারেনি। অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে।