রমজানের শেষ ১০ দিন মদিনায় মসজিদে নববি ২৪ ঘণ্টা খোলা থাকবে

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে পরিকল্পনা ঘোষণা করেছে পবিত্র মদিনায় মসজিদে নববি (সা.) পরিচালনা কমিটি। আরব নিউজ জানায়, হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ জানিয়েছে, তারাবির আধা ঘণ্টা পর মসজিদে নববি বন্ধ করা হবে এবং ফজর নামাজের দুই ঘণ্টা আগে খোলা হবে। তবে রমজানের শেষ ১০ দিন ২৪ ঘণ্টা মসজিদ খোলা থাকবে। মসজিদে নববিতে এবার করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে একসঙ্গে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ভেতরে এবং মাঠে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন একই সংখ্যক মুসল্লি ।