ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অভিজ্ঞ শিল্পী ও শিল্প প্রেমীরা সেখানকার সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এক উদ্যোগ গ্রহণ করেছে। সেখানে বসবাসরত নতুন প্রজন্মকে তারা পল্লি থিয়াটারে নানা প্রশিক্ষণ দিচ্ছেন বলে জানিয়েছে জি নিউজ।
জানা যায়, কাশ্মীরের অন্যতম বিখ্যাত ও বিজ্ঞ শিল্পী শাহ জাহান ভাগাত নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার নেতৃত্বে আছেন। তার লক্ষ্য সবার মাঝে কাশ্মীরের শতাব্দী পুরনো সংস্কৃতিকে ছড়িয়ে দেবেন।
এ প্রসঙ্গে মুদাসির ভাগাত বলেন, ‘আমরা ঠাকুর হলে মঞ্চ নাটক অনুশীলন করছি। অভিজ্ঞ শিল্পীরা আমাদের প্রদর্শনীর প্রশংসা করেছেন। নতুন প্রজন্মের এসব বিষয়ে তেমন আগ্রহ ছিলো না। কিন্তু তাদের এখানে অংশীদ্বারীত্ব খুবই জরুরী। কারণ পল্লি থিয়েটার তার ঐতিহ্য হারাচ্ছে। তাই কাশ্মীরের এই সংস্কৃতি রক্ষায় আমরা বেশ কিছু তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিচ্ছি। তাদের সঙ্গে কিছু শিশুও আছে।’
তিনি আরও বলেন, ‘কাশ্মীরের ইতিহাস ও সংস্কৃতি বিবেচনা করলে দেখা যায় থিয়েটার সবকিছুর মেরুদণ্ড। সেইজন্যেই থিয়েটারে সবার আগ্রহ ফেরাতে এবং কাশ্মীরের সংস্কৃতি পুনরুজ্জীবিতের লক্ষ্যে আমাদের এই কার্যক্রম।’
ইত্তেফাক/টিআর