ইউআইপাথকে আরপিএ ‘লিডার’ হিসেবে স্বীকৃতি

শীর্ষস্থানীয় অটোমেশন সফটওয়্যার কোম্পানি ইউআইপাথ-কে রোবটিক অটোমেশন প্রসেস বা আরপিএ ‘লিডার’ হিসেবে স্বীকৃতি দিয়েছে  দি ফরেস্টার ওয়েভ নামক গবেষণা সংস্থা।

ইউআইপাথ ১৮ মার্চ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইউআইপাথ নিউ ইয়র্কভিত্তিক একটি রোবটিক প্রসেস অটোমেশন সফটওয়্যার কোম্পানি। দি ফরেস্টার ওয়েভ সংস্থা ইউআইপাথকে  ‘রোবোটিক প্রসেস অটোমেশন কিউ১ (জানুয়ারি ১ - মার্চ ৩১) ২০২১ ‘লিডার’ হিসেবে  নামকরণ করেছে।

আরপিএ লিডার মনোনয়নের ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার কোম্পানিকে অনেক ধরনের  মানদন্ডে ব্যাপকভিত্তিক পর্যালোচনার  মাধ্যমে মূল্যায়ন করেছে দি ফরেস্টার ওয়েভ।

১৪টি কোম্পানির মধ্যে ইউআইপাথ তিনটি বিভাগের প্রত্যেকটিতে সর্বোচ্চ র্যাংকিং অর্জন করেছে। এ তিনটি বিভাগ হলো বর্তমান অফার, কৌশল এবং বাজার উপস্থিতি।  এছাড়া ইউআইপাথ নিচের বিভাগগুলোতে সর্বোচ্চ সম্ভাব্য স্কোর অর্জন করে। এগুলো হলো প্রোডাক্ট ভিশন, কর্মদক্ষতা, সহায়ক পণ্য এবং সেবাসমূহ, পার্টনার ইকোসিস্টেম,  বিতরণ মডেল,  এন্টারপ্রাইজ আরপিএ কাস্টমারস, এন্টারপ্রাইজ কাস্টমারস এবং পণ্য আয়।

ইউআইপাথের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড্যানিয়েল ডাইনস বলেন, আরপিএ’র গ্রহণযোগ্যতা ক্রমে বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য মাত্রায়  চাহিদা বাড়ছে আমাদের এন্ড টু এন্ড অটোমেশন প্লাটফর্ম এবং দক্ষ টিমের কারণে।  আরপি এ নেতা হিসেবে ফরেস্টার কর্তৃক স্বীকৃতি পাওয়া  একটি বড় ধরনের পুরস্কার।