জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বেতার ট্রান্সক্রিপশন সার্ভিসের প্রযোজনায় অডিও অ্যালবাম ‘শতবর্ষে পিতা’ প্রকাশিত হয়েছে। ৩৫টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এরমধ্যে ‘বিশ্বসভায় দাঁড়ালে তুমি মাথা উঁচু করে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন শেলু বড়ুয়া। গানটি লিখেছেন ফেরদৌস হোসেন ভূঁইয়ার এবং সুর করেছেন শিল্পী নিজেই। অ্যালবামটিতে শিল্পী হিসেবে আরো রয়েছেন মো. রফিকুল আলম, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, অনিমা মুক্তি গোমেজ, খায়রুল আনাম শাকিল, শুভ্র দেব, সুরকার হিসেবে শেখ সাদি খান এবং গীতিকার হিসেবে রয়েছেন শাফাত খৈয়াম।