‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি ক’দিন আগে সেন্সর ছাড়পত্র পেলেও স্থগিত করা হয়েছে এর প্রদর্শন। জাতির জনকের জীবনের কিছু ঘটনা নিয়ে তৈরি এ ছবিটি স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল।
হটাত্ প্রদর্শন স্থগিত প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন বলেন, ‘ছবিটি জাতির জনককে নিয়ে নির্মিত। সেজন্য বাড়তি সতর্কতার সঙ্গে ছাড়তে হবে। শুরুতে সেন্সর পেলেও বোর্ডের কয়েকজন সদস্য মনে করছেন ছবিটি আবারো দেখা প্রয়োজন। তাই আপাতত ছাড়পত্র স্থগিত করে রাখা হয়েছে।’
উল্লেখ্য, ছবিটিতে জাতির পিতার চরিত্রে দেখা যাবে শান্ত খানকে। তার বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি।