স্পোর্টস রিপোর্টার
কলকাতায় গিয়ে মোহামেডানে ভালোই খেলেছেন বাংলার কৃতি ফুটবলার জামাল ভুইয়া। পরশু ঢাকায় ফিরে গতকালই সাইফ স্পোর্টিং ক্লাবের অনুশীলনে নেমেছেন জামাল। তাকে অভ্যর্থনা জানাতে অনুশীলন মাঠে কেক কেটে দিনটা উদযাপন করল।
অনুশীলনে যাওয়ার আগে সাইফের অফিসে গিয়ে নতুন মৌসুমের চুক্তিটা সেরে নিয়েছেন জামাল। প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে খেলবেন। সাড়ে পাঁচ লাখ টাকা বেতনে চুক্তি হয়েছে। জামাল শুধু এই মৌসুমই নয়, আগামী মৌসুমেও খেলবেন তিনি। এমন কথা জানিয়েছেন সাইফের এমডি নাসির উদ্দিন চৌধুরী। জামাল আগামী মৌসুমে খেলবেন সাইফে একথা খুবই স্বাভাবিক। কারণ তার সঙ্গে সাইফ স্পোর্টিংয়ের সম্পর্কটা শুধুই পারিশ্রমিকের নয়। অনেকদিন একই খেলার কারনে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে সেই দাবীটা করলেন সাইফের বড় কর্তা।
নাসির চৌধুরী বললেন,‘২০১৭ সাল হতেই সাইফের জার্সি গায়ে খেলছেন জামাল। আমাদের মধ্যে সম্পর্কটা ভিন্ন। আমরা আগামী মৌসুমের জন্য জামালকে নিয়েছি। ভাই একটা একটা কথা বলি আমরা ইউরোপীয়ান ফুটবলের কিছু নিয়ম-কানুন অনুসরণ করি। এখানকার বড় এবং ঐতিয্যবাহি কোন ক্লাব কিভাবে চলে সেটা নিয়ে নয়। খেলোয়াড় খেলবে দীর্ঘদিনের জন্য। জুনিয়র যেসব ফুটবলার চুক্তি করেছে তারা চার পাঁচ বছরের জন্য চুক্তি করছে। এখানে সেই নিয়ম নেই যে এক বছর খেলে চলে যাবে। যাকে আমরা নেবে তাকে লম্বা সময়ের জন্য নেব। জামাল আমাদের কাছে ঘরের ছেলে। সে কলকাতায় খেলতে গিয়েছিল। খেলে আবার আমাদের দলে চলে এসেছে।’ এই কর্মকর্তা দাবী করে বলেন, ‘জামাল যতদিন ফুটবল খেলবে আমাদের দলেই খেলবে। জামাল আমার দলের একমাত্র সিনিয়র ফুটবলার। তাকে দেখে জুনিয়র ফুটবলাররাও উজ্জীবিত হয়।’ নেপালে জাতীয় দলে যোগ দিতে ২২ মার্চ ঢাকা ছাড়ার কথা রয়েছে জামালের। ২৩ মার্চ প্রথম ম্যাচ নেপালে।