বলিউডের পর এখন হলিউড মাতাচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের বড় বড় অনুষ্ঠানে প্রায়ই দেখা যায় তাকে। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তব্য দিয়ে ঝড় তোলেন এই অভিনেত্রী। মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রের সাক্ষাৎকারের উপস্থিত হয়ে ফের আলোচনার জন্ম দিয়েছেন প্রিয়াঙ্কা।
শনিবার আপরাহের মুখোমুখি বসে প্রিয়াঙ্কা। সেই সাক্ষাৎকারের কিছু অংশ ইউটিউবে দেওয়া হয়েছে। সেই অংশ নিয়েই চলছে চর্চা।
সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘প্রচ্ছদ দেখে বই বিচার করার মতো বিষয়টা হয়ে গিয়েছিল সম্ভবত। নিক আমায় টেক্সট করতো। কিন্তু আমি বিষয়টায় গুরুত্ব দেইনি। আমার বয়স তখন ৩৫। আমি বিয়ে করতে চাইছিলাম। সন্তানের জন্ম দিতে চাইছিলাম। উল্টোদিকে নিকের বয়স তখন কুড়ির ঘরে। আমি নিশ্চিত ছিলাম না, নিক ঠিক কী চায়। ওই বয়সে আমিও জানতাম না, আমি কী করতে চাই। পরে ওর সঙ্গে মেশার পর বুঝতে পারলাম ও একেবারেই অন্য ধরনের। নিজের ব্যাপারে ও খুবই নিশ্চিত। আমার সাফল্য সম্পর্কেও ও খুব সচেতন ছিল। সেই কারণে আমাদের দাম্পত্যে আমরা খুশি।’
অপরাহ একটি উত্তরে প্রিয়াঙ্কা জানান, ভারতের নাগরিকদের পক্ষে ধর্মকে এড়িয়ে যাওয়া মুশকিল। সেই হিসেবে তিনি সব ধর্ম সম্পর্কে সচেতন।
ইত্তেফাক/বিএএফ