তালায় হলুদের ভালো ফলন

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় হলুদের ভালো ফলন হয়েছে। বিশেষ করে সমন্বিত পদ্ধতিতে হলুদ চাষে লাভবান হচ্ছেন কৃষক। উত্পাদন খরচের চেয়ে দাম বেশি পাওয়াতে কৃষকরা হলুদ চাষে আগ্রহী হয়ে উঠছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৩৩০ হেক্টর জমিতে হলুদ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৩৫০ হেক্টর জমিতে। কৃষক রফিকুল, শাহাজান, শেরআলীসহ কয়েক জন জানান, হলুদ চাষ করে তারা বেশ লাভবান হয়েছেন। এ বছর শুকনো হলুদের দাম বেশি থাকায় লাভও হচ্ছে ভালো। উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, এ বছর উপজেলায় হলুদের আবাদ বেড়েছে।