কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইলে এক অটোরিকশাচালককের লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ শনিবার সকালে তাড়াইল-করিমগঞ্জ সড়কের পাশে তাড়াইল উপজেলার করাতি গ্রামের একটি খেত থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত গোলাম মোস্তফা দড়িজাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে। স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় তাড়াইল থানার সামনে থেকে যাত্রীবেশে কয়েক জন লোক ভাড়ায় গোলাম মোস্তফার অটোতে ওঠে। রাতে আর সে বাড়ি ফিরেনি। শনিবার সকালে স্থানীয়রা হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। অটোরিকশাটি লাশের পাশেই পড়েছিল। তাড়াইল থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, গোলাম মোস্তফাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।