তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি
স্টাফ রিপোর্টার, বগুড়া
তিস্তাসহ ৫৪টি অভিন্ন আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদের উদ্যোগে শনিবার বগুড়ায় মিছিল-সমাবেশ হয়েছে। ঢাকা-তিস্তা ব্যারেজ রোডমার্চ উপলক্ষ্যে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালিত হয়। বাসদ বগুড়া জেলা আহ্বায়ক কমরেড অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, কমরেড রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় পাঠচক্রের সদস্য নিখিল দাস প্রমুখ।