সুজানগর (পাবনা) সংবাদদাতা
করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও সুজানগরের লাইব্রেরিগুলোতে নিষিদ্ধ গাইড ও নোটবই বাণিজ্য চলছে। উপজেলার দুলাই উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির একজন শিক্ষার্থী জানান, তাদের গাইড বা নোটবই সম্পর্কে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। কিন্তু বিদ্যালয়ের শিক্ষকরা তাদের গাইড ও নোটবই কিনতে বলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ গাইড ও নোটবই বিক্রি বন্ধের ব্যাপারে সরকারি আইন রয়েছে। তবে আইন বাস্তবায়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপ না থাকায় দেশের সর্বত্র একইভাবে গাইড ও নোটবই বিক্রি হয়।’