কটিয়াদী প্রেস ক্লাবের কমিটি গঠন

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদী প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় সিনিয়র সাংবাদিক প্রিয় লাল রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাত হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ভোরের ডাক সংবাদদাতা আমিনুল ইসলামকে সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ সিরাজুল সালেহীন রাহাতকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।