বেগমগঞ্জে ফের করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

বেগমগঞ্জে পুনরায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু জনসাধারণের মধ্যে সচেতনতার কোনো লক্ষণ নেই বা ভ্যাকসিন নেওয়ার উত্সাহ নেই।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা জনবহুল এলাকা। তার ওপর বৃহত্ বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী। করোনা ভাইরাস সংক্রমণের প্রথম থেকে এই এলাকার মানুষের মধ্যে সচেতনতার অভাব ছিল। মানুষের মধ্যে আইন না মানার প্রবণতা বেশি ছিল। পরে বাধ্য হয়ে একাধিকবার লকডাউন দিতে হয়েছিল। অনেক চেষ্টার পর করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গত দেড় মাস আক্রান্তের হার শূন্যের কোটায় ছিল। কিন্তু গত দুই দিনে আট জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।