বাজার বিশ্লেষণে দেখা যায়, এক সপ্তাহ ব্যবধানে ডিএসইতে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে দশমিক ৩৩ পয়েন্ট বা ১ দশমিক ৯২ শতাংশ। ডিএসইত সূত্রে জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৬ দশমিক ৯০ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৭ দশমিক ২৩ পয়েন্ট। খাতভিত্তিক হিসেবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮ দশমিক ১ পয়েন্টে, সিমেন্ট খাতে ২০ দশমিক ৩ পয়েন্টে, সিরামিক খাতে ৪৯ দশমিক ৩ পয়েন্টে, প্রকৌশল খাতে ২১ দশমিক ৯ পয়েন্টে, আর্থিক খাতে ২১ দশমিক ৮ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২৭ দশমিক ৬ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুত্ খাতে ১১ দশমিক ৭ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৫ দশমিক ৮ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ২০ দশমিক ৫ পয়েন্টে, পাট খাতে পিই রেশিও এক হাজার ৬৬৮ পয়েন্টে, বিবিধ খাতে ২৫ দশমিক ৪ পয়েন্টে, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ দশমিক ৯ পয়েন্ট, পেপার ও প্রিন্টিং খাতে ৪৪ দশমিক ৯ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১৭ দশমিক ৬ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৬ দশমিক ৬ পয়েন্টে, ট্যানারি খাতের ৬৪ পয়েন্টে, টেলিকমিউনেকেশন খাতে ১৮ দশমিক ৩ পয়েন্টে, বস্ত্র খাতের ১৯ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে ৯৮ দশমিক ৫ পয়েন্টে অবস্থান করছে।