শ্রমিকের অধিকার নিশ্চিতে আইএলওকে ভূমিকা পালনের আহ্বান

ইত্তেফাক রিপোর্ট

কর্মক্ষেত্রে শোভন কর্মপরিবেশ ও শ্রমিকের মৌলিক অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ঘোষণার উদ্দেশ্য উপলব্ধি করে সদস্য সেদশগুলোকে সহায়তার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করতে হবে বলে মত দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। গত শুক্রবার রাতে আইএলওর গভর্নিং বডির ৩৪১তম সেশনে ভার্চুয়াল বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ মহামারির কারণে অনেক শ্রমিক কর্মহীন এবং সারা বিশ্বের অর্থনীতি একপ্রকার লাইফ সাপোর্টে। এ অবস্থায় আমরা সর্বাত্মক চেষ্টা করছি মানুষের জীবন বাঁচানো এবং শ্রমিকদের চাকরি রক্ষায়।’